ঢাকা: মর্মান্তিক অবস্থা! ওমানে বিয়ের কেনাকাটা করার জন্য বের হয়েছিলেন তাঁরা। আনন্দ মাটিতে মিশে যেতে সময় নিলো না।

একটি গাড়িতে বাংলাদেশ প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।

স্বজনরা জানান, দেশটির আল মিলিদ্দা আল মোছানা‎ স্টেট অফ আল বাতিনাহ এলাকায় গাড়ির ভেতরে হঠাৎ এসির গ্যাস বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে।

যারা মারা গেছেন তাঁরা হলেন, উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার প্রয়াত আবদুল মজিদের ছেলে মো. রাশেদ, মো. শাহেদ,  মো. সিরাজ এবং মো. শহিদ।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী জানান, চার ভাইয়ের একজনের একটি ভয়েস এসএমএস পাওয়া গেছে। এতে বলা হয়েছে, তারা গাড়ির মধ্যে ভয়াবহ অসুস্থ, কিন্তু তারা গাড়ি থেকে বের হতে পারছেন না।

তাঁরা গাড়ি থেকে বের হওয়ার যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু বের হতে পারেননি।

দক্ষিণ আল বাতিনা গভর্নরেট পুলিশের নেতৃত্ব আল-মাসনা গভর্নরেট এলাকায় বুধবার রাতে গাড়ির ভেতর থেকে ওই চারজনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, গাড়ি চালু থাকা অবস্থায় এসির এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসগ্রহণের ফলে ওই চারজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তাঁরা চারজন অনেকদিন ধরেই ওমানে থাকছিলেন। চার ভাইয়ের এইভাবে একসাথে চলে শোকের জন্ম দিয়েছে।

তাদের ছোট ভাই মো. এনাম বলেছেন, তারা পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই দীর্ঘদিন ধরে ওমানে ছিলেন। তাদের মধ্যে সিরাজ ও শহিদ অবিবাহিত, ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল।

“দেশে আসার প্রস্তুতিতে কেনাকাটার জন্য চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে গাড়ির ভেতরেই তাদের মৃত্যু হয়।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *