ঢাকা: হজ পালনের উদ্দেশ্যে চলতি বছর বাংলাদেশ থেকে এখন অবধি মোট ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

সেখানে মারাও গিয়েছেন অনেক বাংলাদেশি। এই সময়ে সেখানে ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

হজ পালন করতে গিয়ে মারা যাওয়া ১৫ বাংলাদেশীর মধ্যে ১১ জন পুরুষ এবং চারজন নারী ছিলেন। তাঁদের মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবছরই প্রায় এইভাবে মৃত্যু হয় হজযাত্রীদের।

বুলেটিন অনুযায়ী, শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৯০৩ জন।

মোট ১৫০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি ফ্লাইটে ২৯ হাজার ৭০৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। আগামি ২১ মে পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরব যাত্রা চলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *