কক্সবাজার: রক্তাক্ত উখিয়া: সন্তান ছাত্রলীগ করে, সেই দোষে ছেলেকে মারধর, তাঁকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু! এটা মরণ নাকি বিচারহীন রাষ্ট্রব্যবস্থার নগ্ন প্রতিচ্ছবি?
মায়ের মৃত্যু তো এমনি এমনি হয়নি। মা’কে মব করে মারা হয়েছে! মেরেছে নরপিশাচের দলেরা। যারা মায়ের করুণ, সজল মুখটার দিকে তাকিয়েও পিটিয়েছে। এবং শেষমেশ প্রাণটাই নিয়ে নিলো খুবলে। মায়ের হত্যার বিচার চাইবে না রাষ্ট্র?
কক্সবাজারের উখিয়া উপজেলা—যে জনপদ একসময় পর্যটন, সীমান্ত রাজনীতি ও রোহিঙ্গা সংকটের কারণে আলোচনায় ছিল, সেই এলাকাই এখন আবারও আলোচিত ভয়াবহ রাজনৈতিক সহিংসতার অভিযোগে।
শনিবার, ১৬ মে, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উখিয়ার থাইংখালী-থাইপালং এলাকায় ঘটে যায় এমন এক নির্মম ঘটনা, যা শুধু একটি পরিবার নয়, পুরো এলাকার মানুষকে নাড়িয়ে দিয়েছে।
ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে “জয় বাংলা” লেখা কেন্দ্র করে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
তাঁকে অত্যাচার করা হয়। সন্তানকে ছাড়াতে গেলে মায়ের ওপর মব সৃষ্টি করা হয়। হামলার শিকার হন মা ছৈয়দা খাতুন (৫০)। পরে গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আপনি এই ঘটনার বিচার কিভাবে করবেন? এখানে কয়টা অপরাধ? জয় বাংলা লেখাকে কেন্দ্র করে মামলা, তারপর অপহরণ, তারপর মায়ের উপর হামলা, তারপর মায়ের মৃত্যু!! কয়টা বিচার হবে?
ক্ষমা করো মা, মবের মুল্লুকে সরকার-ই মব সন্ত্রাসীদের পাহাড়াদার।
কক্সবাজার জেলাতেই বাড়ি আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সালাহউদ্দিন সাহেবের
অথচ সেখানেই একজন মা’কে পিটিয়ে হত্যা করা হয়েছে!
সারাদিন ধরে মানবিকতা ও সামাজিকতার বুলি আওড়ানো তথাকথিত সুশীল বুদ্ধিজীবী ও মানব-দরদীদের চেতনা জাগ্রত হয়না এখন!
উখিয়া জুড়ে শোক, আতঙ্ক ও ক্ষোভের যে আবহ তৈরি হয়েছে এখন।
