ঢাকা: হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বেড়েই চলছে! যার চলে যায় সেই বুঝে, কি যন্ত্রণা।

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এবং এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ শিশু। তাদের মধ্যে ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলা হয়।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে হাম বিষয়ে এই তথ্যগুলো জানানো হয়েছে।  এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৫৯ শিশুর মৃত্যু হলো। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৫ শিশু।

টিকাদানের ঘাটতি ও সচেতনতার অভাবে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *