ঢাকা: সৌদি আরবে রবিবার অর্থাৎ ১৭ মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

দেশটির কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে জানা যাবে আজ সোমবার সন্ধ্যায়।

সন্ধ্যা ৬.৪৫ নাগাদ বাদ মাগরিব বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

উল্লেখযোগ্য যে, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *