সিলেট: জঙ্গী ইউনূস শিশুদের জীবন কেড়ে নিচ্ছে। গদি ছেড়েছে আজ নয়, কিন্তু এই বাটপারের প্রভাব এখনো দেশে আছে।

হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

এবং একই সঙ্গে ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে।

রবিবার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদনটি দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

প্রতিদিন ১২/১৫ জন করে শিশু মারা যাচ্ছে, খালি হচ্ছে মায়ের কোল।

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া দশ মাস বয়সী সাজিদ আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার আলাউদ্দিনের ছেলে। এবং শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া নয় মাস বয়সী নুসাইবা শহীদ একই উপজেলার জাকির আলীর মেয়ে।

স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৫ জন চিকিৎসাধীন।

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন ভর্তি আছেন। বাকিরা বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *