ঢাকা: দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামি ২৮ মে তথা বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হতে চলেছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

আজ, সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

মুসল্লিদের মনে আনন্দ। তবে কোরবানি মানে শুধু ভোজন নয়। কোরবানি মানে ত্যাগ। নিজের মনের রিপু তথা শত্রুকে ত্যাগ করা। লোভ, লালসা, হিংসা এইসব মন্দ ও ধ্বংসাত্মক জিনিস ত্যাগ করে মানুষের মতো মানুষ হওয়া।

সেটা অবশ্য কয়জন আর করে!?

এর আগে রবিবার (১৭ মে) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে (বুধবার)। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে।

এবার ঈদুল আজহায় সাত দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের আনন্দকে আরও স্বাচ্ছন্দ্যময় করার জন্যে এই ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *