ঢাকা: রাজধানীর মুগদায় ভয়াবহ ঘটনা ঘটেছে।

মান্ডা এলাকা থেকে উদ্ধার হয় মাথাবিহীন সাত টুকরা লাশ। এবং ইতিমধ্যে তাঁর পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মোকাররম মিয়া।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম সোরহাব মিয়া।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখযোগ্য যে, রবিবার (১৭ মে) বিকেলে মান্ডার আবদুল গনি রোড এলাকার শাহনাজ ভিলার সামনে একটি বেজমেন্টের নিচ থেকে মোকাররম মিয়ার লাশের সাতটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

লাশের অংশগুলো পলিথিনে মোড়ানো ছিল। সেগুলো অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার হয় মাথা। মধ্যরাতে মুগদা পূর্ব মানিকনগর এলাকার একটি গলি থেকে লাশের মাথা উদ্ধার করে পুলিশ। ব্যক্তিকে টুকরো টুকরো করা হয়েছে পৈশাচিকভাবে।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে লাশ খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রামেও সম্প্রতি মুণ্ডহীন লাশ উদ্ধার হয়েছে। এবং মাথার খুলিটিও উদ্ধার করেছে পুলিশ।

প্রতিদিন এত হত্যা, মব, সরকারের একটা আওয়াজ নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *