মোহাম্মদপুর: মোহাম্মদপুর থেকে এলো শিউরে ওঠার মতো ঘটনার খবর। জেলায় জেলায় এখন উদ্ধার হচ্ছে কাটা লাশ, মুণ্ডহীন লাশ, কঙ্কাল, হাড়, মাথার খুলি!
দেশ যেন একটা কবরস্থানে পরিণত হয়েছে। দেশের রক্ষাকর্তা সাজানো গাড়ি চালাচ্ছেন মনের আনন্দে। এদিকে শিশু মরছে হামে, মা বাবার আহাজারি, আর্তনাদে আকাশ বাতাস কাঁপে,ধর্ষণ, মব, সব মিলিয়ে দেশটায় আর সুস্থ পরিবেশ নেই।
রাজধানীর মোহাম্মদপুর আলোচিত একটি এলাকা। জঙ্গী ইউনূসের আমলেও যেমন অপরাধ সংঘটিত হয়েছে, সরকার পরিবর্তনের পরেও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
বিশেষ করে মোহাম্মদপুরে চারটি হটস্পটকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর-ডাকাতসহ বিভিন্ন ধরনের অপরাধী।
এই চার হটস্পট হচ্ছে বসিলা বেড়িবাঁধ, ঢাকা উদ্যান, জেনেভা ক্যাম্প ও টাউন হল বিপরীত পাশের বিহারি ক্যাম্প। চুরি-ছিনতাই ও ডাকাতির ভয়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এখানে ব্যবসা করাও কঠিন।
সন্ধ্যা নামতেই থমথমে পরিবেশ।কখন, কোথায়, কে অপরাধের শিকার হবেন, অনুমান করতে পারেন না কেউ।
এসব ঘটনায় পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা বা উদাসীনতা পরিষ্কার চোখে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের তীব্র সমালোচনা করছেন।
এবার অপরাধের হটস্পট রাজধানীর মোহাম্মদপুরের একটি সড়ক থেকে মানুষের মাথার একটি খুলিসহ হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর সড়ক থেকে খুলি ও হাড় উদ্ধার করা হয়। এইকথা জানান মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সরকার।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কাদেরাবাদ হাউজিংয়ের ব্লক-সি এর একটি বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটির সামনে থেকে মাথার খুলিসহ হাড়ের বেশকিছু অংশ উদ্ধার করা হয়েছে। বিভৎসতা সীমা ছাড়িয়ে যাচ্ছে।
হাড়গোড়গুলো অনেক পুরোনো বলেই মনে করা হচ্ছে।
এসআই আখতারুজ্জামান আরও বলেন, যেখানে এগুলো পাওয়া গেছে সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আমরা আশপাশে খোঁজ-খবর নিচ্ছি।
