কুমিল্লা: সড়ক দুর্ঘটনা হুঁ হুঁ করে বাড়ছে দেশে। কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা, মেয়ে দুইজনেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে চারজন।

যারা মারা গিয়েছেন বা আহত হয়েছেন তাঁরা সবাই অটোরিকশার যাত্রী।

সড়ক দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায়।

নিহত মা মেয়ের পরিচয় পাওয়া গিয়েছে। তাঁরা হলেন–পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নুর ইসলাম মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪২) এবং মেয়ে নুসরাত জাহান (৪)।

আহতরা হলেন–নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম এবং অটোরিকশার চালক।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয়। এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়ে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায়
অটোরিকশাটি উল্টোপথে যাওয়ার সময় কে কে ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতো সজোরে ধাক্কায় অটোরিকশাটি একদম দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা যাত্রী জেসমিন আক্তার।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহাল তৈরি করে সাথে সাথে স্বজনদের নিকট নিহতের মরদেহ হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার শেষে থানায় নেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *