সিলেট: হামে শিশু মৃত্যুর সংখ্যা ৫০০র কাছাকাছি। একেকটা মৃত্যুর গল্প যেন একেকটা অভিশাপ এদেশের বাবা মায়েদের কাছে।

কিন্তু বর্তমান দায়িত্বপ্রাপ্তদের অবস্থা দেখে মনে হয় এটা শুধুই একটা সংখ্যা! সমন্বিত ও জোড়ালো কোন কিছুই চোখে পড়ছেনা আক্রান্ত বাচ্চাগুলোকে সুস্থ্য রাখতে, না কোন জোরদার সচেতনতামূলক কার্যক্রম বা প্রচারণা দেখা যাচ্ছে নতুন করে আক্রান্তের হার কমিয়ে আনতে।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

এই নিয়ে চলতি বছর সিলেট বিভাগে শিশু মৃত্যুর সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে।

ওসমানী হাসপাতালে মারা যাওয়া ছয় মাস বয়সী শিশু মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পলাশ কাহেরের মেয়ে ইশিতা কাহের।

বাকিরা হল- একই জেলার সদর উপজেলার নয় মাস বয়সী সুজিত নমঃশুদ্রের মেয়ে সুস্মিতা ও সিলেট নগরীর বাসিন্দা তৌহিদ আলীর নয় মাস বয়সী মেয়ে লাবিবা। তারা রশহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।

স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *