চট্টগ্রাম: ঘটে গেলো এক রহস্যজনক ঘটনা। যা মারাত্মক জটিলতা সৃষ্টি করছে। এবং অনেক প্রশ্নের উদ্রেক করছে ইতিমধ্যে!

ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে নরেন ধর (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ। ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এরপর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মঙ্গলবার (১৯) সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশীস্থ কার্যালয়ে ঘটে যাওয়া তথ্যটি নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আরিফুল ইসলাম।

ঘটনার পর দূতাবাস ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

আরিফুল বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম নরেন ধর, তিনি ভারতীয় নাগরিক। এটি একটি বিদেশি মিশনের ভেতরের ঘটনা। নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া আমরা অনুসরণ করেছি’।

‘মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।’

তবে এই মৃত্যু কীভাবে? তা এখনো স্পষ্ট নয়।

একটি বিষয় হচ্ছে, যেখান থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে সেখানে কোনো সংঘর্ষ, আঘাতের চিহ্ন বা সন্দেহজনক আলামত পাওয়া গেছে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *