চাঁপাইনবাবগঞ্জ: ছাত্রলীগ করার অপরাধে ফ্লাইওভারে মেরে ঝুলিয়ে দেয়া হয় লাশ, ছাত্রলীগ করার অপরাধে নেতার মা’কে নির্মমভাবে খুন করা হয়, ছাত্রলীগ করার অপরাধে ভুয়া মামলায় কারাগারে নিয়ে যন্ত্রণা দিয়ে মেরে ফেলা হয়! হায়রে দেশ! হায়রে প্রতিহিংসার রাজনীতি।

এর আগে চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজনীতির নামে এই নিষ্ঠুরতা ও সহিংসতা কখনোই কাম্য নয়।

এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ইমন আহমেদ পায়েলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর একটার দিকে জেলার শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা পুরাতনপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ইমন আহমেদ পায়েল একই এলাকার আশরাফুল হক শিলুর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলছিলো তাঁর দেহ।

তাঁকে কি হত্যা করেই ঝুলিয়ে রাখা হয়েছে নাকি আত্মহত্যায় প্ররোচনা, আসল ঘটনা কি বের হবে? এই মৃত্যুর দায় কি নেবে রাষ্ট্র?

ময়নাতদন্তেও কি সঠিক তথ্য বের হবে? সবমিলিয়ে দেশের মানুষ ভীষণ কষ্টে আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *