জয়পুরহাট: বেপরোয়া গতির ট্রাক প্রতিদিন জীবন কেড়ে নিচ্ছে জনগণের। এই গতি রোখার কোনো সিস্টেম নেই দেশে! হায়রে গতি রে!
এবার এক এনজিও কর্মীকে চাপা দিয়ে চলে গেলো ট্রাক।
জয়পুরহাটে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে একজন এনজিও কর্মী নিহত হয়েছেন।
আজ, শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গিয়েছে, মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।
এই দিনটি তাঁর জীবনের শেষ দিন ছিলো তার কে জানতো?
জানা যাচ্ছে, কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির পাশে নিজের বাড়ি থেকে মোটরসাইকেলে করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন।
প্রধান সড়কে যেই পৌঁছান, তখনই একটি দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘাতক ট্রাকটিকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
