যশোর: যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তিনজন। তিনজনের প্রাণ চলে গেলো।

যশোরে কাভার্ডভ্যান, ইজিবাইক ও রিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গিয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

আজ, শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের সামনে এতবড় দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষে যারা মারা গিয়েছেন তাঁরা হলেন, যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়ার হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), একই উপজেলার ঘোড়াগাছা সাহাপাড়ার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আনোয়ার আলী (৭০)।

ট্রাক, কাভার্ড ভ্যানের বেপরোয়া গতি প্রতিদিন তাজা প্রাণ কেড়ে নিচ্ছে।

সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে পৌঁছালে ইজিবাইক ও ভ্যানের সঙ্গে সংঘর্ষে এই ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহা মারা গিয়েছেন।

গুরুতর আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন পুরুষ সার্জারি ওয়ার্ডে মারা যান ৭০ বছরের বৃদ্ধ আনোয়ার আলী।

বৃষ্টির ছোট্ট শিশুটি আহত হয়েছে।

বৃষ্টি সাহার ৪ বছরের শিশু সন্তান সৌভিক সাহা এবং মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটলে এলাকার জনগণ উত্তেজিত হয়ে পড়ে এবং ঘটনাস্থলে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *