ঢাকা: কাউকে সমালোচনা অবশ্যই করা যায়, কিন্তু শিষ্টাচারের সীমা ভেঙে নোংরা ভাষায় অপমানকে “মতপ্রকাশ” বলা যায় না।
সমালোচনা এক জিনিস আর গালাগালি কটুক্তি চরিত্র হরণ মিথ্যা অপবাদ দেয়া আরেক জিনিস।
তিনি বর্ষীয়ান রাজনৈতিক মির্জা আব্বাসকে দিয়ে শুরু করেছিলেন, রাজাকার জামাত এবং তাদের বি টিম এনসিপি তলে তলে এই অসভ্য বখে যাওয়া ছেলেকে সাপোর্ট করে অন্যের চরিত্রহরণে সহায়তা করেছে। অবশ্য রাজাকাররা তো এর বেশি কিছু বোঝে না।
প্রধানমন্ত্রী ও তাঁর মেয়ে জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
এই নোটিশটি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশনের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এ কে এম আজিজুল হক খান।
নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে আপত্তিকর এবং মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে।
নোটিশ প্রেরণকারী নিজেও মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া নিজের ফেসবুক স্ট্যাটাসে অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান উল্লেখ করেন, কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না—সে বিষয়ে আগামি ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
আর এই ১৫ দিন নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নোটিশে যোগাযোগের ঠিকানা উল্লেখ করা হয়েছে—অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান, জজ কোর্ট, ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নম্বর-৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি।
