ঢাকা: চলেই এলো বছর ঘুরে পবিত্র ঈদ-উল-আযহা। পরিবারের লোকের সাথে সবাই চায় ঈদ পালন করতে। ঘরমুখো হচ্ছে সেই উপলক্ষে মানুষ।

বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় গমনাগমন করবেন। ঈদের সময় আনুমানিক ১ কোটির বেশি মানুষ ঢাকা ত্যাগ করেন এবং প্রায় ৩০ লক্ষাধিক প্রবেশ করেন। সংখ্যাটা বিশাল চাপের।

জনগণের যাত্রা নির্বিঘ্ন করার জন্য ৬ দিন মহাসড়কে ট্রাক, কাডার্ড ভ্যান এবং লরি চলাচল বন্ধ থাকবে। নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রবিবার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত এই ৬ দিন মহাসড়কে ট্রাক, কাডার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে।

তবে পশুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী ও খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার, এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।

এছাড়াও রুট পারমিটবিহীন বাস চলাচল করতে পারবে না। আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বাসগুলোকে সরাসরি গন্তব্যে যেতে হবে। সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না কোনোভাবেই।

তাছাড়া রাস্তার এখান ওখান থেকে যাত্রী তোলাও যাবে না, নামানোও যাবে না।

অনুমোদিত কাউন্টার ছাড়া রাস্তা থেকে এইসব করা যাবে না।

যানজট কমানোর জন্য জরুরি প্রয়োজন ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পরিহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

যেমন: বনানী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত মিরপুর রোড, ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত ঢাকা-কেরানীগঞ্জ সড়ক এবং আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *