চট্টগ্রাম: বজ্রপাতে মর্মান্তিকভাবে মৃত্যু হলো একটি গরুর। যা চোখে পানি এনেছে।

ঘটনা চট্টগ্রামের। চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে কোরবানির বাজারে বিক্রির জন্য লালন-পালন করা একটি গরু মারা গেছে।

রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নর পূর্ব মায়ানী তেঁতুলতলা এলাকায় ঘটনাটি ঘটে।

মারা যাওয়া গরুটির মালিক হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নর সরকারটোলা এলাকার জিন্নাত আলী মুহুরী বাড়ির দিদারুল আলম।

খুব যত্নে অনেকদিন ধরেই লালন পালন করেছিলেন গরুটিকে।

জানা গেছে, মাঠেই বাঁধা ছিল গরুটি। দুপুরে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। এর আগে, গত শুক্রবার গরুটিকে বিক্রির জন্য আবুতোরাব বাজারে তোলা হয়েছিল। যা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

বাজারে ক্রেতারা ১ লাখ ১০ হাজার টাকা দাম বলেছিলেন কিন্তু ১ লাখ ২০ হাজার টাকার আশায় গরুটিকে বিক্রি করেননি দিদারুল আলম।

গরুর মালিক দিদারুল আলম বলেন, ‘অনেক কষ্ট করে কোরবানির জন্য গরুটি মোটাতাজা করেছি। সকালে বাড়ির পাশের মাঠে বেঁধে আসি। দুপুরের পর খবর পাই বজ্রপাতে গরুটি মারা গেছে। গিয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। প্রায় ১ লাখ ২০ হাজার টাকার গরুটি মারা যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়লাম।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *