ঢাকা: তিনটি মিথ্যা হত্যা মামলায় কারাগারে থাকা সাতক্ষীরা জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ মারা গেছেন।

সোমবার (২৫ মে) দিবাগত রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারাগারের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দুলাল কর্মকার জানিয়েছেন, সোমবার রাত ৩টা নাগাদ কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল লতিফ।

তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। বুকে ব্যথা হয়েছিলো তাঁর।

অ্যাডভোকেট আব্দুল লতিফ সদর উপজেলার কামারবায়সা গ্রামের মৃত মুনসুর সরদারের ছেলে।

তিনি সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি এবং আওয়ামী লীগের জেলা কমিটির উপদেষ্টা ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

আব্দুল লতিফের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আওয়ামী লীগ।

এর আগে, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর খুলনার বয়রা এলাকা থেকে তার ছেলে রাসেলসহ তাকে আটক করে পুলিশ। এরপর তিনটি হত্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। সব ভুয়া মামলায় এইভাবেই প্রতিহিংসার রাজনীতি চলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *