ঢাকা: ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৭ টি শিশু মারা গিয়েছে হামে। সেই সঙ্গে এই সময়ে আরো ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে আজ ২৫ মে পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে উপসর্গ বলে কিছু নয়, সেগুলো হামই।
তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১২৭। আর নিশ্চিত শনাক্ত রোগী ৯৭ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭১৯ জন। আর এখনো পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০।
