Oplus_131072

ঢাকা: আওয়ামী লীগ সরকার করেছে উন্নয়ন প্রকল্প, বিএনপি সরকারের ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ এর উপহার গরুর হাট!

ঢাকার মিরপুরের দিয়াবাড়ীতে মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে পশুর হাট বসানো হয়েছে। আহা কী সুন্দর শোভা!

মেট্রোরেল স্টেশনের নিচে গরুর হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি উত্তরা এলাকার একটি মেট্রো স্টেশনের নিচে অবৈধভাবে গরুর হাট বসানো হলে জনগণ এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে।

পৃথিবীর ইতিহাসে এই প্রথম মেট্রোরেলে গরুর বাজার!? জাত হিসাবে আমরা সেরা রে। এতো সুন্দর কম্বিনেশন আর কোথাও খুঁজেও পাওয়া যাবে না।

আগামীতে সংসদ ভবন, পদ্মা সেতু এবং সংসদ ভবনে গরুর বাজার হলে মন্দ হবে না।

এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা, কেউ প্রাণপণে এই দেশকে উন্নত করে, জনগণের উন্নতি করে আর কেউ প্রাণপণে এই দেশকে ধ্বংস করে। কী সুন্দর দৃশ্য দেশটায়।

দেশে কি জায়গার অভাব ছিল গরুর হাট বসানোর জন্য? আসলে চোখের একটা সৌন্দর্য বলতে কথা আছে না তাদের কাছে সেটাও নেই। থাকবে কোত্থেকে ব্যাথা তো লাগবে যে করেছে তাঁর। তারা তো আর উন্নতি করেনি।

তাদের তো শুধু প্রয়োজন টাকার তারা গরুর হাট বসিয়ে হাসিলের নামে চাঁদাবাজি করবে এটাই তাদের উদ্দেশ্য।

প্ল্যানটা কিন্তু দারুণ!!! মেট্রোরেল স্টেশন তো আছেই, প্রয়োজনে গরুর হাট হওয়া জায়েজ!ভাগ্যিস লিফটে উঠিয়ে মেট্রোরেলে ঢুকে যায়নি গরু!

একটা প্রবাদ বাক্য আছে না “কুকুরের পেটে ঘি ভাত হজম হয়না”! সেটাই হয়েছে লোভী পাপীদের ক্ষেত্রে।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে পশু বেঁধে রাখার জন্য সৃষ্ট যানজট নিরসনে অবশেষে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অভিযান চালিয়ে সড়ক থেকে পশু সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন দিয়াবাড়ি পশুর হাটে ব্যাপকসংখ্যক কোরবানির পশু এসেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও নৌপথে আনা পশুতে জমে উঠেছে হাট। বিশেষ করে বড় আকৃতির গরু দেখতে ও কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে।

তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখায় ওই এলাকায় যানজট তৈরি হচ্ছিল। এ অবস্থায় ডিএমপির উত্তরা বিভাগ অভিযান চালিয়ে সড়ক দখলমুক্ত করে। পরে যান চলাচল স্বাভাবিক করতে ডাইভারশনও দেওয়া হয়।

ডিএমপি জানিয়েছে, পরে হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করা হয়েছে। সড়কে পশুর হাট বসানো বা পশু রাখা নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *