ঢাকা: কী নির্মম অবস্থা দেশটার! শিশুগুলোর জীবন নিয়ে খেলছে রাষ্ট্র।
ঢাকার মগবাজারের আদ- দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এটা কী কোনো স্বাভাবিক ঘটনা?
তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এসির গ্যাস লিকেজ থেকে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে।ঘটনাস্থলে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, হাসপাতালে গুরুতর আহত আরও নবজাতক আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে।
এদিকে হাসপাতাল প্রাঙ্গণে নিহতদের আত্মীয় স্বজনরা দাবি করেছেন, ওয়ার্ডটিতে ১৫ জন শিশু ছিল, যার মধ্যে ১২ জন মারা গেছে, কর্তৃপক্ষ তথ্য গোপন করেছে।
৬জন শিশুই কেন মারা যাবে? এমন গাফিলতি কেন হবে? এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে, দেশবাসীকে জানাতে হবে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
