ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি।
ঈদের শুভেচ্ছা জানিয়ে তারেককে একটি চিঠি লিখেছেন মোদি। বৃহস্পতিবার বাংলাদেশের ভারতীয় দূতাবাসের তরফে সেটি শেয়ার করা হয়।
চিঠিতে প্রধানমন্ত্রী মোদিজি লিখেছেন, ‘এই পবিত্র উৎসবটি ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। সারা দেশে লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এটি উদযাপন করেন।’
তিনি বলেন, “ইদ-উল-আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের প্রতীক, যা গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠানর জন্য অপরিহার্য।”
মোদির কথায়, “ত্যাগ, সাংস্কৃতিক সাদৃশ্য এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পারস্পরিক আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করেই ভারত-বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে।”
এবং বাংলাদেশ সরকারের সাথে হাত হাত মিলিয়ে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদিজি।
লিখেছেন, ‘মানবতার স্বার্থে, দু’দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ ভারত।’
শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেন নরেন্দ্র মোদী।
ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘ঈদুল আজহার এই আনন্দময় উপলক্ষে আমাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।
পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সদ্ভাবের ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হোক।’
