ঢাকা: আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য দাবিরুল ইসলাম মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

ঈদুল আজহার দিনেই এই শোকের বার্তা। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবন তাঁর। দাবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

৭৭ বছর বয়স, এমন কিছু না। তারপরেও ডাক এলে তো যেতেই হয়।

দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং শেষ সময়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

দাবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে মোট সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি ১৯৮৬–১৯৮৮, ১৯৯১–১৯৯৬ এবং ১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও দাবিরুল সাহেব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *