ঝিনাইদহ: মানুষ কত অসহিষ্ণু হয়ে উঠেছে দেশে। এবং সেটা হয়েছে একমাত্র রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য। আইনি ব্যবস্থা কড়াকড়ি না থাকার জন্য মানুষ দিনের পর দিন অপরাধ করে পার পেয়ে যাচ্ছে! একটু তর্কবিতর্ক হলেই হত্যা!

ঘটনা ঝিনাইদহের। ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে বাকবিতন্ডার জেরে দু’পক্ষের মারামারি শুরু হয়। আর তাতে দেলোয়ার হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন।

তিনি পেশায় একজন কৃষক। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।‎‎

শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক মারা যান।

নিহত দেলোয়ার হোসেন হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মন্ডলের ছেলে।‎‎

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে পাশের পাখিমারা গ্রামের লাল্টুর সাথে হরিশপুর গ্রামে শুভ হোসেনের তর্কবিতর্ক হয় এবং হাতাহাতিও হয়।

এই সংঘর্ষে দুই পক্ষের লোকেরাও জড়িয়ে পড়ে এবং ঝামেলা আরো বড় হতে থাকে।

সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৮ জন আহত হয়েছেন।

‎‎স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

তবে সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ও আবু তালেবকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে।

শুক্রবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই কৃষক দেলোয়ার হোসেন মারা যান।‎‎

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *