মৌলভীবাজার: সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা- দেশে দুর্ঘটনার কমতি নেই। সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযাগ বন্ধ রয়েছে।

অবস্থা দৃষ্টে মনেহয় সিলেট রেল লাইনের দৈন্যদশার এক পর্যায়ে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেবার পায়তারা চলছে।

আজ, শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী ওই ওয়াগনের খালি ট্যাংকার লাইনচ্যুত হয়।

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ওয়াগনটি ছেড়ে আসে।

ওয়াগনটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকলে হঠাৎ করেই ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে পড়ে।

এতে করে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন লাইন স্বাভাবিক করতে কাজ চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *