ঢাকা: ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পর্যটকদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর ছিলো কক্সবাজার সমুদ্র সৈকত। হোটেল-মোটেল ও বিনোদন কেন্দ্রগুলোতে বাড়ছে ভিড়।

এবং তৃতীয় দিন থেকে আরও বেশি পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা।

রীতিমতো সরব হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকত। দেশের নানা প্রান্ত থেকে আসছেন ভ্রমণপিপাসুরা।

মানুষের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতটি।

দেখা গিয়েছে, ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) সকাল থেকেই সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী ও দরিয়ানগর পয়েন্টে পর্যটকদের ব্যাপক উপস্থিতি ছিলো।

সবাই যে যার মতো আনন্দ করছেন।

কেউ নেমেছেন সমুদ্রস্নানে, কেউ হাঁটছেন সৈকতের বালুচরে, আবার কেউ ব্যস্ত ছবি তুলতে।

বিকেলের দিকে সৈকত এলাকায় ভিড় আরও বাড়তে থাকে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ঈদকে কেন্দ্র করে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিনে পর্যটকের চাপ আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।

তাঁদের দেয়া তথ্য অনুযায়ী, ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত কক্সবাজারের প্রায় ৩০ শতাংশ হোটেল কক্ষ ভাড়া হয়েছে। এতে প্রায় ৪০ হাজার পর্যটকের সমাগম ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *