ঢাকা: প্রতিদিন ১০ জন, ১২ জন শিশু মারা যাচ্ছে দেশে। অথচ শুনেছেন এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো শোকবার্তা দিয়েছেন? শুনবেন না, কারণ তিনি ব্যস্ত গাড়ি চালাতে আর শহর নোংরা না পরিষ্কার এইসব দেখতে!
দেশের রাস্তাঘাট দেখার দায়িত্ব কি প্রধানমন্ত্রীর? এই দায়িত্বের ব্যক্তিরা কোথায়? দেশটায় সব জগাখিচুড়ি কারবার।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও আটটি শিশুর মৃত্যু হয়েছে। এবং হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৮৬ জন।
তথ্য বলছে, গত ৭৬ দিনে হামে ৫৮৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় হামে ঢাকায় তিনজন, সিলেটে দুজন, চট্টগ্রামে একজন ও ময়মনসিংহে দুজন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২।
এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫২ হাজার ৫০ শিশু বাড়ি ফিরেছে।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৯৯৬।
