চট্টগ্রাম: ফটিকছড়িতে মর্মান্তিকভাবে মারা গেলেন চাচা ভাতিজি একসাথে।

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মাছের প্রকল্পের লেকে নৌকা উল্টে পানিতে ডুবে তিন বছরের এক শিশুসহ দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (৩০ মে) উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নতুন বাজার এলাকায়।

নিহতরা হলেন— পাইন্দং এলাকার মোহাম্মদ আজাদের তিন বছর বয়সী কন্যা মুনতাহিনা এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মফিজুর রহমান (৪৫)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজি।

জানা গিয়েছে, ডলু নতুন বাজার এলাকার এমডিএস এগ্রোর মাছের প্রকল্পের লেকে তারা নৌকায় উঠেছিলেন।

তবে নৌকাটি হঠাৎ করেই উল্টে যায়। এতে করে মুনতাহিনা ও মফিজুর রহমান পানিতে ডুবে যান।

স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্য চালিয়ে কয়েকজনকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

তবে মুনতাহিনকে খুঁজে পেতে অনেক দেরি হয়। মুনতাহিনাকে প্রায় দুই ঘণ্টা পর লেক থেকে উদ্ধার করা হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

রোসাংগিরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোয়েব আল সালেহীন বলেন, নিহতরা আমার নিকটাত্মীয়। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *