ঢাকা: পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

রবিবার (৩০ মে) রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ হাজি বাংলাদেশে পৌঁছেছেন।

চলতি বছর সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এইরকম মৃত্যুর খবর প্রায় আমরা পেয়ে থাকি, হজে গিয়ে মৃত্যু!

শনিবার (৩০ মে) রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

৩৭ মৃত্যুর মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

এই ঘটনা নিয়ে লেখক তসলিমা নাসরিন তাঁর নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন:

হজ করতে গিয়ে ৩৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মক্কা মদিনায় মৃত্যু হোক, মুসলমানরা চায়। তারা মনে করে এ পবিত্র মৃত্যু, মনে করে পবিত্র মৃত্যুর কারণে তারা জান্নাতে যাবে।

তিনি আরো লেখেন, হজের সময় মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে যন্ত্রণাদায়ক মৃত্যুও তাদের কাম্য। যারা জেনেবুঝে আত্মহত্যা করে, তাদের আত্মহত্যার অধিকারে আমি বিশ্বাস করি।

আমি মনে করি মানুষের বাঁচার অধিকার যেমন গুরুত্বপূর্ণ, মরার অধিকারও তেমন গুরুত্বপূর্ণ।

ইসলামী সন্ত্রাস করতে গিয়ে যারা আত্মঘাতি বোমা হতে আপত্তি করে না, তারা যেমন ধর্মের কারণে নিজের জীবন বিসর্জন দেয়, হজে গিয়ে মরতে যাদের আপত্তি নেই, তারাও তেমন ধর্মের কারণে নিজের জীবন বিসর্জন দেয়।

তবে সন্ত্রাসীর চেয়ে হাজির মৃত্যু বেটার। কারণ হাজিরা নিজে একা একা মরে, সন্ত্রাসীদের মতো নিরীহ মানুষকে নিয়ে মরে না”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *