ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মালয়েশিয়া। আগামি ২১ জুন তিনি কুয়ালালামপুর সফর করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে ভারত নয়, তার পছন্দ মালয়েশিয়া!

জানা গেছে, তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর বেইজিং সফরের কথা রয়েছে। সরকারপ্রধান আগামি ২৩ জুন চীন সফরও করবেন বলে জানা গেছে।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারপ্রধানের প্রথম সফর কোথায় হয়, তা জানতে অপেক্ষা করার কথা বলে আসছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা। অবশেষে সেটাই হচ্ছে মালয়েশিয়া।

কর্মকর্তাদের মতে, প্রধানমন্ত্রীর প্রথম সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেয়া মূলত আন্তর্জাতিক অংশীদারিত্ব বহুমুখীকরণ এবং অর্থনৈতিক কূটনীতি জোরদার করার ক্ষেত্রে ঢাকার প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *