ঢাকা: ভারত ভালো না, ভারতের হিন্দুরা ভালো না কিন্তু ভারতে যেতে ভালো লাগে। ভারতে চুপচাপ গিয়ে জঙ্গী সংগঠনের সাথে মিলে আমাদের দেশের অকালকুষ্মাণ্ডরা ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে! এদের সাহস কতবড় হতে পারে।

আবার সীমান্তে ধরা পড়লে, উল্টোপাল্টা কাজ করে বিএসএফের গুলি খেলে তখন পাহাড় পর্বত উল্টে দেয়! তখন হয় বিএসএফের দোষ! আরে নিজে শোধরাও আগে! আপনি আচরি ধর্ম পরেরে শেখাও…!

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের এক বড়সড়ো চক্রের হদিস মিলল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali)।

পশ্চিমবঙ্গে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেই, বিজেপি সরকার। তাই বাংলাদেশের জামাত শিবিরের চিড়বিড়ানি বেড়ে গিয়েছে। অর্থাৎ ভারতে গিয়ে যা খুশি করুক, ধরবে কেন? যেন বাপ দাদার সম্পত্তি ভারত!

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কুলতলি থানার পুলিশের এক বিশেষ অভিযানে বুধবার ভোরে গোদাবর এলাকার একটি ইটভাটা থেকে ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

সেই ধৃতদের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক এবং ৬টি শিশু রয়েছে।

জানা গিয়েছে, ধৃত বাংলাদেশিরা দীর্ঘ কয়েক বছর ধরেই অবৈধভাবে ভারতে বসবাস করছিল।

এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে যে, এক প্রভাবশালী দালাল চক্রের মাধ্যমে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে।

আর সীমান্ত পার হতে তারা মাথাপিছু ৫ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত দিয়েছে।

ভারতে ঢুকে তারা প্রথমে ভাঙড়ের বিভিন্ন ইটভাটায় পরিচয় গোপন করে দিনমজুরের কাজ করত। পরে নিরাপদ আশ্রয়ের খোঁজে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কুলতলীতে এসে ইটভাটার শ্রমিক হিসেবে গা ঢাকা দিয়েছিল।

দীর্ঘদিন ধরে ওই এলাকার ইটভাটাগুলোতে বহিরাগতদের সন্দেহজনক গতিবিধি নিয়ে পুলিশের কাছে খবর আসছিল। এরপরই কুলতলী থানার আইসি-র নেতৃত্বে পুলিশ বাহিনী অতর্কিতে ওই ইটভাটায় হানা দেয়।

তারপরেই পুলিশের অভিযান চলে হঠাৎ। এরা কিচ্ছু কাগজপত্র দেখাতে পারেনি।

বৈধ পাসপোর্ট, ভিসা বা নাগরিকত্বের কোনও প্রমাণপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনানুযায়ী শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে এবং প্রাপ্তবয়স্কদের প্রাথমিক আইনি প্রক্রিয়ার পর তাঁদের আপাতত একটি ‘হোল্ডিং সেন্টারে’ পাঠানো হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট (Foreigners Act) সহ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে থাকা আন্তর্জাতিক দালাল চক্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *