ঢাকা: সারা ভারতজুড়ে অবৈধ বাংলাদেশিদের ধরা হচ্ছে, আর তাড়ানো হচ্ছে। ২৬ লাখ ভারতীয় নাকি বাংলাদেশে আছে, এই হিসাব বা পরিচয় যদিও কোনো ষাঁড় দিতে পারেনি, তবে বছরের পর বছর বাংলাদেশিরা যে ভারতে চোরের মতো আছে, এটা তো সত্য!

সারা ভারতে ছড়িয়ে আছে অবৈধ বাংলাদেশি। ধরে ধরে তাড়ানো হচ্ছে বলে ঝাঁঝ লেগেছে অবৈধ অনুপ্রবেশকারীদের।

এবার তো খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে লুকিয়ে অবৈধ বাংলাদেশিরা!

আহমেদাবাদ পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের যৌথ অভিযানে এক রাতেই আটক হয়েছে ২৯০ জনের বেশি সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী।

এর মধ্যে ১৩১ জনকে ইতিমধ্যে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বাকি ১৬০ জনের জিজ্ঞাসাবাদ চলছে।

জাল পরিচয়পত্র দিয়ে এরা বাস করছিলো।

ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার শরদ সিংহাল জানিয়েছেন, “আমরা বিভিন্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই মেগা সার্চ অপারেশন চালিয়েছি। অনেকেই জাল আধার কার্ড, ভোটার আইডি ও অন্যান্য নথি ব্যবহার করে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছিলেন। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে জিজ্ঞাসাবাদ শেষে।”

স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে বলছেন, অনেকদিন ধরে অবৈধ বাসিন্দাদের সংখ্যা বেড়ে চলছিল।

অবৈধ বাংলাদেশিদের মধ্যে অনেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে প্রবেশ করেছিলো। এরা আরো কোনো জঙ্গী সংগঠনের সাথে জড়িত আছে কিনা, সব খতিয়ে দেখা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *