Oplus_131072

রংপুর: আওয়ামী লীগ হারাচ্ছে এক এক করে অনেককেই।

এবার রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং রংপুর সরকারি কলেজ শিক্ষার্থী সংসদের নির্বাচিত সাবেক জি.এস. ওয়াসিমুল বারি শিমু মারা গিয়েছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ।

এবং একইসাথে মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

জানা গিয়েছে, ওয়াসিমুল বারি শিমু দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে-সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *