কক্সবাজার: কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে।

নির্মাণাধীন একটি কালভার্টে মাটি ধসে দুইজন শ্রমিক মারা গিয়েছেন। এই ঘটনায় আহতও হয়েছেন আরও একজন শ্রমিক।

আজ, বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে ঘটে এই দুর্ঘটনাটি।

এতে যারা মারা গিয়েছেন তাঁরা হলেন— মো. ইলিয়াছ এবং রাকিব। আহতের পরিচয় জানা যায়নি।

শ্রমিকরা কাজ করার সময়েই এই দুর্ঘটনাটি হঠাৎ ঘটে যায়। পাশের মাটি ধসে পড়ে এবং তিনজন শ্রমিক মাটিচাপা পড়েন।

স্থানীয় লোকজন ও সহকর্মীরা শ্রমিকদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

তবে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। আরো একজন আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আচমকা এমন একটা ঘটনায়, দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *