ময়মনসিংহ: এবার বজ্রপাতে মর্মান্তিকভাবে প্রাণ গেলো এক কলেজ শিক্ষকের।

ঘটনা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার। বজ্রপাতে শিক্ষকের মর্মান্তিকভাবে প্রাণ গেলো।

বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম এএসএম খালেকুল আজাদ (৫৬) ।

তাঁকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি মুক্তাগাছা উপজেলার গাবতলী ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

পরিবার ও এলাকাবাসী জানায়, কলেজ বন্ধ থাকায় বৃহস্পতিবার শিক্ষক আজাদ নিজের গ্রামের মসজিদ নির্মাণের কাজগুলো তদারকি করছিলেন।

হঠাৎ যে এভাবে প্রাণ চলে যাবে তা কে জানতো?

দুপুর ১.১৫ মিনিট নাগাদ বজ্রবৃষ্টি হয়। আর ঐ শিক্ষক আম গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। তখনই তিনি বজ্রপাতে গুরুতর আহত হন।

হাসপাতালে নেয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *