ঢাকা: ভারতের নয়াদিল্লির মালব্য নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাঁদের মধ্যে আহত বাংলাদেশিদের একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে আগুনে বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।

দিল্লিতে মারা যাওয়া বাংলাদেশির নাম মো. নুরুল আমিন (৪৪)।

বুধবারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছিলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।

এখনও হাসপাতালে চিকিৎসাধীন কয়েক জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বুধবারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলেও জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *