ঢাকা: এবার বাবা হলেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। তবে এবারই প্রথমবার নয়, এর আগে আরো দুইবার তিনি বাবা তিনি। একটি সন্তান অপু বিশ্বাসের ঘরে, আরেকজন বুবলীর ঘরে।
তবৈ আগের দুই ছেলেই। এবার কন্যা সন্তানের হলেন শাকিব।
নায়িকা শবনম বুবলীকে ঘিরে গত কয়েক মাস ধরে চলা সব জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটল।
শুক্রবার (৫ই জুন, ২০২৬) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অফিশিয়াল বিবৃতি জারি করে বুবলী ও শাকিব নিজেই এই সুখবরটি নিশ্চিত করেছেন।
শাকিব খান ও বুবলীর যৌথ বিবৃতিতে তাঁদের মেয়ের আগমনবার্তা প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে আনন্দের হাওয়া বইছে।
তবে আজ নয়, একমাস আগেই বুবলি মা হয়েছেন।
গত মাসেই জন্ম নিয়েছে শাকিব-বুবলীর রাজকন্যা।
প্রকাশিত কার্ড এবং বুবলীর দেওয়া বিবৃতি থেকে জানা গেছে, গত ১১ই মে, ২০২৬ তারিখে তাঁদের কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে। এতদিন বিষয়টি আড়ালে রাখলেও অবশেষে খুশির খবরটি সবার সঙ্গে ভাগ করে নিলেন এই তারকা জুটি।
ফেসবুক পোস্টে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা লিখেছেন—
‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
তাঁদের মেয়ের নাম ‘শার্লিন খান’ (Sharlin Khan)।
