ঢাকা: তপু বর্মন – What a player! কথাটা নিশ্চয়ই ভুল বলিনি! কারণ মানুষের কর্মেই পরিচয়।

ইতিহাস গড়েছে বাংলাদেশ! তপু বর্মনের জোড়া গোলে ইউরোপের মাটিতে প্রথম ম্যাচেই জয় পেল লাল- সবুজের বাংলাদেশ!

ডিফেন্ডার হয়েও যেন স্ট্রাইকার! যেন বাংলাদেশকে জেতানোর প্রত্যই নিয়েই মাঠে নেমেছিলেন। এবং জেতালেন, হলেন এক ইতিহাসের সাক্ষী! তপু বর্মন একটাই নাম।

বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলে তপু বর্মন অত্যন্ত পরীক্ষিত একজন ফুটবলার।

বাংলাদেশের বর্তমান জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা এই ডিফেন্ডার এবারও দেখালেন নিজের অদম্য দক্ষতা। তার জোড়া গোলে ইউরোপের মাটিতে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

সাথে আমাদেরকেও সাক্ষী বানালেন!
সান মারিনো খুব ভালো দল, তা না। তবে খেলাটা ছিলো তাদের মাঠে। বাংলাদেশের নতুন কোচের প্রথম ম্যাচ।

দেশের ফুটবলের খাতায়
অবশ্যই ইতিহাস! স্মরণীয় এক ম্যাচ, যা জয় দিয়েই রাঙানো হলো! যার বেশিরভাগ কৃতিত্ব পাবেন তপু বর্মন।

প্রথমবার ইউরোপের কোনো দলের বিপক্ষে তাদের মাঠে খেলতে নেমেই শুরুটা দারুণ করল বাংলাদেশ। যদিও রক্ষণের দুর্বলতায় প্রথমার্ধেই গোল হজম করল তারা। তবে, শেষ দিকে আবার জালে বল পাঠালেন তপু বর্মন।

সান ম্যারিনোকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টমাস ডুলির দল।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুক্রবার ২-১ গোলে জিতেছে বাংলাদেশ।

ফিফা র‍্যাঙ্কিংয়ের একদম তলানির দল সান ম্যারিনো, অবস্থান ২১১তম। তাদের চেয়ে ৩০ ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে, প্রথমবার ইউরোপের কোনো দলের বিপক্ষে তাদের মাঠে খেলা। এছাড়া, দুই সপ্তাহ আগেই দায়িত্ব পেয়েছেন কোচ ডুলি। গত মার্চের দুটি ম্যাচেই জুটেছিল হারের তেতো স্বাদ।

সময়টা যে ভালো কাটছিল না হামজা-জামালদের তা তো দেখাই গেছে। তবে, সব প্রতিকূলতা সামলে দারুণ এক জয়ের আনন্দে ভেসে গেলো তারা।

প্রসঙ্গত, বাংলাদেশ একাদশ মিতুল মারমা (গোলকিপার), ইসা ফয়সাল, তপু বর্মণ, জামাল ভূইয়া (অধিনায়ক) (শায়িত সোম), শেখ মোরছালিন, হামজা চৌধুরী, রফিকুল ইসলাম (ফাহামিদুল ইসলাম), ফয়সাল আহমেদ ফাহিম(বিশ্বনাথ ঘোষ), তারিক কাজী, মোহাম্মদ সোহেল রানা(কাজেম শাহ), সাদ উদ্দিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *