ঢাকা: বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগের জন্য ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্রিডেন্স গ্রহণ করেছেন দীনেশ ত্রিবেদী।
তিনি খুব শীঘ্রই ঢাকায় তাঁর নিজস্ব দায়িত্বভার গ্রহণ করবেন। শুক্রবার লেটার অব ক্রিডেন্স গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। ঢাকার ভারতীয় হাই কমিশন এই তথ্য জানিয়েছে।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, হাইকমিশনার ডেসিগনেট দীনেশ ত্রিবেদী শুক্রবার বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার নিয়োগের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্রিডেন্স গ্রহণ করেন। তিনি শিগগিরই ঢাকায় তার দায়িত্বভার গ্রহণ করবেন।
উল্লেখযোগ্য যে, বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে গত এপ্রিলের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখযোগ্য যে, ইউনূসের অন্তর্বর্তী সরকার-পরবর্তী সময়ে বাংলাদেশে তারেক রহমানের জমানায় নয়াদিল্লির এই নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
বাংলাভাষী দীনেশ ত্রিবেদী শুধু রবীন্দ্রনাথ বা নজরুল সম্পর্কে নয়, সমগ্র বাঙালি সংস্কৃতি সম্পর্কে তিনি জ্ঞান রাখেন।
কংগ্রেস, জনতা দল হয়ে তৃণমূল এবং পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তাঁর।
পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গেও দীর্ঘদিন জড়িত ছিলেন তিনি।
বাংলাদেশে হাইকমিশনার হিসেবে রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদীকে পাঠাচ্ছে নরেন্দ্র মোদি সরকার, যা এই সময় খুব গুরুত্ব বহন করছে। এর মধ্যদিয়ে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিল ভারত।
