চট্টগ্রাম: এখনো চলছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ওপর দমন পীড়ন। অথচ দেশের ক্ষমতায় বিএনপি বসার পর আওয়ামী লীগের নাচ কে দেখে! তারা ভেবেই নিয়েছিলো, এবার মুক্তি! এ যেন বিএনপি নয়, আওয়ামী লীগই জিতেছে। এই উদারতাগুলোই আওয়ামী লীগকে আরো ধ্বংস করেছে।

চট্টগ্রামে মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বলা যায়, গণগ্রেফতার শুরু করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখযোগ্য যে, সিএমপির ডবলমুরিং থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করেন।

মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মাথায় সাদা কাপড় বাঁধা ছিল।

এরপরেই গোপনে খবর নিয়ে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক, নিষিদ্ধ ছাত্রলীগের ডবলমুরিং থানার যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা এবং কর্ণফুলী থানা যুবলীগের সক্রিয় সদস্য মো. ইরফান রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *