ঢাকা: সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ রবিবার, ৭ জুন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন।

মিরপুরের বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হবে ভোটযুদ্ধ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুইঘন্টা পর তথা সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে চূড়ান্ত ফল।

জাতীয় নির্বাচন ও বিসিবি নির্বাচন এক উচ্চতার নয়। তারপরও এই এক বছরের মধ‍্যে দুবার নির্বাচন হওয়ায় বিসিবি’র দিকে সকলের নজর থাকবে।

ফল প্রকাশের পর নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠকের কথা থাকলেও আজই ক্রিকেট বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হচ্ছে না বলে জানা গেছে।

তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অধীনে শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত অনেকটাই ‘আনুষ্ঠানিকতার’ রূপ নিতে যাচ্ছে এই নির্বাচন।

বোর্ডের ২৩টি পরিচালক পদের মধ্যে ইতিমধ্যে আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আজ ভোট হবে মাত্র ১৫টি পদে।

নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, “আমি আত্মবিশ্বাসী, তবে যেহেতু এটা নির্বাচন, তাই কিছুটা নার্ভাসও লাগছে। নির্বাচনে যেকোনো কিছু ঘটতে পারে। তবে সভাপতি হিসেবে এই অল্প সময়ে আমি যে কাজগুলো করেছি বা যে পরিবর্তন এনেছি, মানুষ তার মূল্যায়ন করেছে।”

তিনি আরো বলেন, “গতকাল (শুক্রবার) আমাদের একটি অনুষ্ঠান ছিল, যেখানে কাউন্সিলরদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তা আমাকে অনেক আত্মবিশ্বাস জোগাচ্ছে। আশা করি নির্বাচন আমার পক্ষেই আসবে”।

এদিকে, আসল আকর্ষণ থাকছে ক্যাটাগরি-২ (ঢাকাভিত্তিক ক্লাব)-এ, যেখানে ১২টি পরিচালক পদের বিপরীতে ১৬ জন প্রার্থী লড়বেন। এই ১৬ জন প্রার্থী হলেন:

✓তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস)
✓ফাহিম সিনহা (আবাহনী লিমিটেড)
✓মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব)
✓ সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব)
✓ইসরাফিল খসরু (অ্যাক্সিওম ক্রিকেটারส์)
✓রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র)
✓ মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড)
✓আসিফ রব্বানী (শাইনপুকুর ক্রিকেট ক্লাব)
✓ফাইয়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব)
✓ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (বসুন্ধরা রাইডার্স)
✓মোহাম্মদ আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স)
✓অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব)
✓শানিয়ান তানিম (ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব)
✓সৈয়দ বোরহানুল হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
✓সাকিব আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব)
✓মেজর ইমরোজ আহমেদ (অব.) (কাঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *