ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশবাসীর চোখ ছিলো এই নির্বাচনের দিকেই।

আজ রবিবার, ৭ জুন মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটারদের উপস্থিতিতে ভোট হয়েছে। বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোট দিয়েছেন সবাই।

বিকেল চারটায় ভোট শেষ হয়। এবং ফল গণনা শেষ হয় সন্ধ্যায় ছয়টায়।

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে বিজয়ী হয়েছেন তামিম ইকবাল খান। পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তিনি।

রবিবার (৭ জুন) বিকালে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোট গণনা শেষে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

এই ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফরজুর মিতু এবং মেজর ইমরোজ আহমেদ।

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। এদিকে, দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

এদিকে, ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন।

আসিফ রাব্বানী পেলেন ৬৪, মির্জা ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩ টি ভোট। রফিকুল ইসলাম ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *