ঢাকা: রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সামনে লোকমান নামে এক ব্যক্তিকে গুলি করে এক দুই টাকা নয়, ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

ঐ ব্যক্তি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বসে বসে গবেষণা করছেন। দেশে না আছে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি আর না আছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন।

রবিবার বিকালে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার বিকাল ৩টা ১০ থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে ছয়জন অজ্ঞাত ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে জনতা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার সামনে আসে হঠাৎ করে।

সেখানে এসে তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর তিনটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।

সারা দেশ তো ছিনতাইকারী আর খুনীতেই ভরে গিয়েছে। এখন এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে পুলিশের ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *