ঢাকা: ভারতে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করতে চলেছে অস্ট্রেলিয়াভিত্তিক ডেটা সেন্টার সংস্থা এয়ারট্রাঙ্ক।
বাস্তব বিষয় হলো, বিনিয়োগকারী তাঁর বিনিয়োগ যেখানে করলে নিরাপদ থাকবে,ঠিক সেখানেই করবেন।
বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তি ভারতে বিনিয়োগ করছেন এটা অবশ্য জামাত শিবিরের গায়ে কাঁটার খোঁচা লাগছে।
ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের রবিন খুদা।
বাংলাদেশী-অস্ট্রেলিয়ান ব্যাবসায়ী রবিন খুদা ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন, যেটা বাংলাদেশের ফরেন রিজার্ভের প্রায় সমান। এটা বাংলাদেশের চরম ব্যর্থতা হতে পারে। নিজের ঘরের সন্তানও নিজ দেশে বিনিয়োগ করতে চাইছে না। কেন?
এই দেশটা আমলাতন্ত্রের লোকেরা এক প্রকার গিলে খেয়েছে।
আসলে দুর্নীতির কারণে কোন সভ্য, সৎ এবং নির্ভেজাল ব্যবসায়ীর পক্ষে কোনভাবেই দেশে ব্যবসা করা সম্ভব না।
আসলে আমলাতন্ত্রের বেড়াজাল থেকে দেশকে মুক্ত করে দেশকে বসবাস উপযোগী এবং বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলাই হল সরকারের এক নাম্বার চ্যালেঞ্জ।
প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে রবিনের মালিকানাধীন ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ারট্রাংক।
জানা গেছে, ২০৩০ সালের মধ্যে ভারতে তিন লাখ কোটি রুপি (প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
এয়ারট্রাংকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদা।
ভারতে এআই ও ডিজিটাল প্রযুক্তির জোয়ারকে কাজে লাগাতেই এই মেগা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রাইভেট ইকুইটি ফার্ম ‘ব্ল্যাকস্টোন’ এই প্রকল্পে এয়ারট্রাংককে অর্থায়ন ও সহযোগিতা করছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রবিন খুদার একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।
এয়ারট্রাংক এই বিষয়ে জানিয়েছে, তারা পুরো ভারতজুড়ে প্রায় পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তুলবে।
ফোর্বস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিন খুদা বলেছেন, ভারত হলো বিশ্বের এমন কয়েকটি বাজারের একটি, যেখানে ভবিষ্যৎ চাহিদার পরিমাপ আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি মিলে যায়। প্রতিটি বাজারেরই নিজস্ব শক্তি থাকে, তবে ভারতের প্রবৃদ্ধির গতিপথ অনন্য।
ভারত সরকার আমাদের স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত।
কে এই রবিন খুদা? পরিচয় জানুন
রবিন খুদা এয়ারট্রাঙ্কের প্রতিষ্ঠাতা ও CEO। তিনি একজন বিলিয়নিয়ার উদ্যোক্তা হিসেবেও পরিচিত এবং Khuda Family Foundation-এর মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
তিনি জন্মসূত্রে বাংলাদেশি। পড়াশোনা করেছেন ঢাকা-র শের-ই-বাংলা নগর গভর্নমেন্ট বয়েজ স্কুলে। পরে তিনি পড়াশোনা করেন হারম্যান মেইনার কলেজে। HSC পরীক্ষা পাশ করে অস্ট্রেলিয়া পাড়ি দেন রবিন।
২০০২ সালে গ্রাজুয়েশন পাশ করার পর ব্রিটেনের ম্য়াঞ্চেস্টার বিজনেস স্কুল এ এমবিএ করেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজ করেছেন। অভিজ্ঞতা নিয়েছেন। পরে তিনি Certified Practising Accountant হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
