রাঙামাটি: আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিল থেকে গত গ্রেপ্তারি চলছেই।
রাঙামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ তিন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ জুয়াড়ি, কিশোর গ্যাং সদস্য, মাদকসেবী মিলিয়ে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জুয়াড়ি, কিশোর গ্যাং, মব বাজ, ছিনতাইকারী ঠিক আছে, সমাজের আবর্জনা দূর করতে লাগে, কিন্তু আওয়ামী লীগ? কোনো ক্ষতি করেছে?
রবিবার (৭ জুন) দিবাগত রাতে রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগেও চট্টগ্রাম থেকে গণগ্রেফতারি চলেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ডেভিল অভিযোগে তিন নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান বলেন, ‘অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।’
ওসি আরও জানান, রাঙামাটি শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
