ঢাকা: হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে আরও তিনটি শিশু মারা গেছে। শিশুমৃত্যুর ঘটনা প্রতিদিন ঘটছে। তারপরেও সরকারের মুখে কোনো কথা নেই।

এদিকে, এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ শিশু।

তথ্য বলছে, হামের উপসর্গে আক্রান্ত শিশুদের একজন ঢাকায়, একজন সিলেটে এবং একজন ময়মনসিংহে মারা গেছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে হাম বিষয়ে তথ্যগুলো জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৩৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু। এখন পর্যন্ত মোট ৬৩১ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮১ হাজার ৮৪ শিশুর। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ শিশু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *