ঢাকা: প্রাথমিক শিক্ষায় আসছে শিল্প-সংস্কৃতি বই, তৈরি হবে ৫০-৬০ হাজার নতুন চাকরি! প্রাথমিক শিক্ষায় আসছে বড়সড় পরিবর্তন। যদি সত্যিই সরকার করে উঠতে পারে, তাহলে তো ধন্য ধন্য! কারণ কট্টরপন্থীরা তো ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তাদের বয়ান দেয়া।

গেলো গেলো রব উঠছে, শোনা যাচ্ছে। এই বুঝি ইসলাম গেলো…! সবেতেই তো তাদের আঘাত লাগে, রক্ত ঝরে! অনেক কষ্ট। গান, শিল্প শুনলেই তাদের কান দিয়ে রক্ত পড়ে!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা ও ক্রীড়া বিষয় চালু করা হবে। এসব বিষয় চালু করা হলে বিশেষায়িত শিক্ষক প্রয়োজন হবে।

তখন শুধু প্রাথমিক শিক্ষাখাতের জন্যই নতুন করে অন্তত ৬০ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণে ভবিষ্যতে বিপুলসংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে।

এতে সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া বিষয়ে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব বিষয়ে একটি টেকসই ক্যারিয়ার পাথওয়ে গড়ে উঠবে। আগামী ৫ বছরে এ খাতে প্রায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

ববি হাজ্জাজ বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত শিক্ষা-দর্শন অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হবে, যেন শিক্ষার্থীরা বৈশ্বিক নাগরিক হিসেবে বিকশিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *