ঢাকা: দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে এবার অংশ নেবে মোট ৪৮টি দল।
আর তিনটি দেশ যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজনে এটিই প্রথম। বিশ্বকাপে ৪৮টি দেশের ১২৪৮ ফুটবলার অংশ নেবেন।
উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো।
ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
২০১০ বিশ্বকাপের মতে এই ম্যাচের ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
তিন দেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ।
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে।
কলম্বিয়ান পপ তারকা শাকিরা, মার্কিন পপ তারকা কেটি পেরি, নোরা ফাতেহী থেকে শুরু করে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন মাতাতে আসছেন অনেকে।
ফিফা বলছে, অনুষ্ঠানে আদিবাসী শিল্পীদের পরিবেশনা, আধুনিক লোকজ পরিবেশনা থাকছে।
