ঢাকা: গতকাল জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেট একটি চিন্তাশীল বাজেট হয়েছে।’

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের এই প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাজেট পেশকালে এর নীতি-কাঠামো মোটামুটিভাবে তুলে ধরেছেন অর্থমন্ত্রী। আমার কাছে মনে হয়েছে অন্য যেকোনো সময়ের চেয়ে এবার একটি চিন্তাশীল বাজেট তৈরি হয়েছে। এ চিন্তাশীল বাজেটের মূল নীতি-কাঠামোয় অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে এক বছরের সময়ের কথা বলা হচ্ছে। পাশাপাশি আরও ৩ বছর অর্থনীতি পুনরুদ্ধার এবং আরও ১ বছর অর্থনীতি বিনির্মাণের কথা বলা হয়েছে।’

তিনি বলেন, ‘অর্থনীতিতে চাঞ্চল্য আনতে বাজেটে বিনিয়ন্ত্রণ ও উদারীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে নীতি-কাঠামো বাস্তবায়নে আর্থিক কাঠামো জরুরি। যেখানে বিদেশি ঋণের কথা বলা হয়েছে। এ হিসেবে বাজেট বাস্তবায়নই বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে।’

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাজেট যাই হোক, তার কোনো প্রভাব সবজির বাজারে নেই।

আজ (শুক্রবার) বাজেট-পরবর্তী দিনে বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি।

আগের মতোই বাজারে ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি।

টমেটো প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলো আগের সপ্তাহের মতোই ৫০ থেকে ৮০ টাকার মধ্যে চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট। সেই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম উত্থাপিত বাজেট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *